চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীনগর থানার ওসি ক্লোজড

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
১০:২৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
শ্রীনগর থানার ওসি অফিসে বসে থাকছেন, পুলিশ ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলামকে (৪০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। তাকে শ্রীনগর থানা থেকে সরিয়ে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।

এদিকে, থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই যুবদল নেতা তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়।

পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাঁধা দেয়ার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে একটি মামলার এজাহার নামীয় আসামি গ্রেপ্তারকৃত যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে পুলিশের বাধা উপেক্ষা করে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীনগর থানাশ্রীনগর থানার ওসি ক্লোজড
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT