চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংকে মিললো শিশুর মরদেহ

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১:২৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংক জুনায়েত (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত জুনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।  

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কয়ে কঘন্টার প্রচেষ্টায় হাসাড়া এলাকায় ফিলিং স্টেশনের ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিস্কারের কাজ চলছিল। কিন্তু কি কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বলতে পারছে না। সেখানে আলমপুরের রাহাত (১২) এক ছেলে কাজ করতো, রাহাতের সাথে জুনায়েত এসে প্রায় খেলা করতো। রোববার সংশ্লিষ্টরা পাম্পে কাজ করার সময় জুনায়েতের মরদেহ ট্যাংকির ভিতরে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে জুনায়েতের মরদেহ তেলের ট্যাংকিতে আসলো সে বিষয় নিশ্চিত হওয়া যায়নি। শিশু রাহাতকে এখনো পাওয়া যায়নি।

এদিকে, উদ্ধার কাজে করার সময় রাত ১০টার দিকে ট্যাংকিতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে রাসেল (২২) নামের এক দমকলকর্মী সহ ৫ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির বলেন, এ ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজন স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি রয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কাল আজাদ জানান, তেলের ট্যাংকিতে শিশু মরদেহের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। তবে ট্যাংকিতে প্রচুর গ্যাস জমে থাকায় ব্যাহত হয় তৎপরতা।  রাত ১০টার দিকে বিস্ফোরণে কয়েকজন আহত হয়। পরে আবারো চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Reneta

তবে এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফিলিং স্টেশনের কাউকে পাওয়া যায়নি।

এবিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম উদ্দীন চৌধুরী বলেন, জুনায়েতের মরদেহ পাওয়া গেলেও রাহাতকে এখনো পাওয়া যায়নি। মৃতদেহটি সেখানে গেলো কিভাবে এবং কি ঘটেছিলো সে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিশুর মরদেহ উদ্ধারশ্রীনগর থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT