চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী পিস্তলসহ মুন্সিগঞ্জে আটক ৩

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১০:৪৫ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৫
জনপদ, মুন্সীগঞ্জ
A A

অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও ২ রাউন্ড তাজানগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০। এছাড়াও আরেকটি পৃথক অভিযানে ৫৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে আটক করে র‌্যাবের বিশেষ এ দলটি।

শনিবার (১ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল দুপুরে শ্রীনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসের জনপদখ্যাত বাঘরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও ২ রাউন্ড তাজানগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে র‌্যাবের আভিযানিক দলটি। এছাড়াও শুক্রবার দিবাগত রাতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পোস্তগোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাসীকালে একটি প্রাইভেটকার থেকে ৫৫ কেজিসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়াও গত কয়েকদিনে সিরাজদিখানে প্রবাসী শান্ত হত্যা মামলার রহস্য উদ্ঘাটনপূর্বক আসামি গ্রেপ্তার, ইতালি নেওয়ার প্রলবন দেখিয়ে অবৈধপথে লিবিয়া আটকে রেখে মুক্তিপন দাবি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী ও অস্ত্রধারী গ্রেফতার এবং মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

অস্ত্রবাজদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি করে তিনি বলেন, অভিযানের ধারাবাহিকতায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‌্যাব-১০ তার গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী পিস্তলসহ আটক ৩মুন্সিগঞ্জশ্রীনগর থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT