চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরবের পথে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মালদ্বীপে আশ্রয় নেয়ার পর সেখানেও বিক্ষোভের মুখে সৌদি আরব যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুর হয়ে সৌদি আরবের পথে রয়েছেন।

শ্রীলঙ্কায় আইন-শৃঙ্খলা ফেরানোর জন্য প্রয়োজনীয় সবকিছু করতে সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা এবং স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন।

লঙ্কাকাণ্ডে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যাওয়ার পর বিক্ষোভকারীদের চলমান আন্দোলন দমানোর জন্য প্রয়োজনীয় সবকিছু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। টেলিভিশন ভাষণে তিনি বলেছেন: সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু তারা করবে। প্রধানমন্ত্রীর দপ্তর দখল করে এখনও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

Banglabid

রাতের আঁধারে সামরিক বিমানে দেশ থেকে পালানো শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েছেন। তাকে আশ্রয় না দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে প্রতি আহবান জানিয়েছে মালদ্বীপের প্রবাসী লঙ্কানরা। সেখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সিঙ্গাপুর যেতে চাইলেও নিরাপত্তার কারণে যাত্রা বাতিল করা হয়েছে। এ অবস্থায় গোতাবায়া রাজাপাকসে এখন ব্যক্তিগত বিমানে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সব চেয়ে ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা খাবার, ওষুধ ও জ্বালানির মতো অতি জরুরি সামগ্রীও আমদানি করতে পারছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোতাবায়ে রাজাপাকসেপলায়নমালদ্বীপশ্রীলঙ্কাসিঙ্গাপুরসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT