চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলতে সবার আগে দেশ ছাড়ল শ্রীলঙ্কা

টি-টুয়েন্টি আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জুনের শুরুতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে দেশ ছাড়ল শ্রীলঙ্কা ক্রিকেট দল। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১৫ সদস্যের লঙ্কান স্কোয়াড।

দেশ ছাড়ার আগের দিন সোমবার বিকেলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা করেন ভানিডু হাসারাঙ্গার নেতৃত্বাধীন দল। বিশ্বকাপকে সামনে রেখে দলকে শুভকামনা জানিয়েছেন রনিল।

এবারের আসরে ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ, সাউথ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। নিউইয়র্কে ৩ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সাবেক চ্যাম্পিয়নরা বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৮ জুন ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে।

১১ জুন লডারহিলে তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ১৬ জুন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত একবার টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে হওয়া ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল।

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি বিশ্বকাপ দল: ভানিডু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়েল্লাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা ও দিলশান মাদুশাঙ্কা।

Reneta

রিজার্ভ: আসিথা ফের্নান্দো, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানেগে ও বিজয়কান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT