চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্গুসনের হ্যাটট্রিক, লঙ্কানদের হারিয়ে সমতায় শেষ নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ফার্গুসন মাঠে উদযাপন করছেন, সমর্থকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে হেরে পিছিয়ে পড়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বল হাতে অনবদ্য পারফর্ম মিলেছে কিউইদের। লোকি ফার্গুসনের হ্যাটট্রিকে ৫ রানে লঙ্কানদের হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড।

ষষ্ঠ ওভারে প্রথম বলে আসেন ফার্গুসন। শেষ বলে কুশল পেরেরাকে ফিরিয়ে হ্যাটট্রিক যাত্রা শুরু করেন। অষ্টম ওভারে দ্বিতীয় ওভারে এসে প্রথম দুবলে কামিন্দু মেন্ডিস ও চারিথ আশালঙ্কাকে ফিরিয়ে টি-টুয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।

নিউজিল্যান্ডের পঞ্চম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন ফার্গুসন। এই সংস্করণে ষষ্ঠ হ্যাটট্রিক তাদের। টিম সাউদি দুবার কীর্তিটি গড়েছেন।

Banglabid

দেশ হিসেবে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে শ্রীলঙ্কার পাশে এখন নিউজিল্যান্ড। দুটি দেশই ৬টি করে হ্যাটট্রিক করেছে এ ফরম্যাটে। ৫টি হ্যাটট্রিক নিয়ে পরে আছে অস্ট্রেলিয়া। ২টির বেশি হ্যাটট্রিক নেই অন্য আর কোনো দেশের।

ডাম্বুলায় রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফার্গুসন এই স্বাদ পান দুই ওভার মিলিয়ে। এই সংস্করণে তার প্রথম হ্যাটট্রিক এটি।

ডাম্বুলায় টসে জিতে কিউইদের আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। ১৯.৩ ওভারে ১০৮ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৩০ রান আসে উইল ইয়ংয়ের ব্যাট থেকে। ২৪ রান করেন জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার করেন ১৯ রান। বাকিদের কেউই দু‘অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Reneta

লঙ্কানদের হয়ে ভানিডু হাসারাঙ্গা চারটি, মাথিশা পাথিরানা তিনটি এবং নুয়ান থুসারা দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে ব্যাটারদের ভরাডুবিতে একপ্রান্ত আগলে রেখে লঙ্কানদের জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ফার্গুসনের আগুনঝরা বোলিং শেষেও জয়ের পথে ছিল লঙ্কানরা। ১৯তম ওভার শেষে সংগ্রহ ছিল ৭ উইকেটে ১০১ রান।

শেষ ওভারে জিততে দরকার ছিল ৮ রান। বলে আসেন গ্লেন ফিলিপস। প্রথম বলে মাহেশ থিকসানা সিঙ্গেল নিয়ে নিশাঙ্কাকে স্ট্রাইক দেন। ফিফটি পূর্ণ করা ব্যাটার ফিলিপসের শিকার হয়ে ফিরে যান। ৫১ বলে ৫২ রান করেন। পরের বলে পাথিরানাকে ফিরিয়ে জয়ের পথ খোলেন ফিলিপস। চতুর্থ বলে থিকসানাকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন।

কিউই বোলারদের মধ্যে ফার্গুসন ও ফিলিপস তিনটি করে উইকেট নেন। ব্রেসওয়েল নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফার্গুসনফিলিপসলিড স্পোর্টসশ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ জয়ের লক্ষ্যে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

পরবর্তী

টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখল ভারত

পরবর্তী
দুটি ক্রিকেটার উল্লাসে মেতে উঠেছেন, দক্ষিণ আফ্রিকা দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখল ভারত

ড. ইউনূসের হাসিমুখের ছবি, বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন ড. ইউনূস

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT