চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানদের হারিয়ে সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয়টিতেও ধারাবাহিক বিশ্বজয়ী দলটি। বৃষ্টি বাধা কাটিয়ে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

পাল্লেকেলেতে টসে জিতে লঙ্কানদের ব্যাটে পাঠায় ভারত। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬১ রানে থামে স্বাগতিক দল। বৃষ্টি বাধায় ভারতের ইনিংস নেমে আসে ৮ ওভারে। ডিএলএস মেথহুডে ৭৮ রানের লক্ষ্যে নেমে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

ব্যাটে পাঠিয়ে লঙ্কান ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছে ভারত। রবি বিষ্ণুই চার ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নেন। আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া নেন দুটি করে উইকেট।

লঙ্কান ব্যাটারদের মধ্যে দারুণ করেছেন কুশল পেরেরা। ৩৪ বলে ৫৩ রান করেন। পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩৪ রান এবং কামিন্দু মেন্ডিস ২৩ বলে ২৬ রান করেন।

বৃষ্টি আইনে বেঁধে দেয়া লক্ষ্য তাড়ায় নেমে ব্যর্থ হন সাঞ্জু স্যামসন। গোল্ডেন ডাক হাঁকিয়ে ফিরে যান। যশ্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তি মেলে ভারতের। জয়সওয়াল ১৫ বলে ৩০ রান, সূর্যকুমার ১২ বলে ২৬ রান এবং হার্দিক ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন মাহেশ থিকসানা, ভানিডু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা।

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার চতুর্থ সোনা ক্যানোয়িংয়ে

পরবর্তী

৪০০ মিটার মেডলিতে রেকর্ড গড়ে সোনা জয় মারশার

পরবর্তী
বাংলাদেশের swimmer মারশার ৪০০ মিটার মেডলে রেকর্ডের পর উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ মিটার মেডলিতে রেকর্ড গড়ে সোনা জয় মারশার

বাংলাদেশি সাঁতারু স্বর্ণপদক জেতার পর উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বাটারফ্লাইয়ে যুক্তরাষ্ট্র, ছেলেদের ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ ইতালির

সর্বশেষ

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT