চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪২ করলে আসরে তৃতীয় জয় পাবে আফগানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানকে হারিয়ে জয়ের মেজাজটা ভালোভাবেই ধরে রেখেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে খুব বেশি রান করতে দেয়নি হাসমতউল্লাহ শহিদীর দল। ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয়েছে কুশল মেন্ডিসের দল। আসরে তৃতীয় জয়টি পেতে আফগানদের করতে হবে ২৪২ রান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ। পাওয়ার প্লেতে সাফল্য আসে, ষষ্ঠ ওভারে ফজল হক ফারুকীর বলে ফেরেন বাঁহাতি ওপেনার দিমুথ করুণারত্নে।

দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা এবং অধিনায়ক কুশল মেন্ডিস হাল ধরেন। দুজনে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়েন। ৬০ বল খেলে ৪৬ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন নিশাঙ্কা।

সাদেরা সামারাবিক্রমার সাথে আরও একটি জুটি গড়েন মেন্ডিস। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান। অধিনায়ক মেন্ডিস ৩৯ করে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি সামারাবিক্রমাও। ৪০ বল খেলে ৩৬ করে মুজিবের শিকার হন।

শেষদিকে অষ্টম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং মাহেশ থিকশানা ৪৫ রানের মূল্যবান জুটি গড়েন। থিকশানা ৩১ বলে ২৯ রানের ইনিংস খেলে ফারুকীর বলে বোল্ড হন। ম্যাথুজ ২৬ বলে ২৩ রানের ইনিংস খেলেন।

আফগানিস্তান পেসার ফজল হক ফারুকী ১০ ওভারে এক মেডেনে ৩৪ রানে ৪ উইকেট নেন। মুজিব উর রহমান ১০ ওভারে ৩৮ রানে ২টি এবং একটি করে উইকেট নেন পেসার আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডথিকশানানিশাঙ্কামুজিবমেন্ডিসম্যাথুজলিড স্পোর্টসশহিদীশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রায় দু’বছর পর ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারতীয় হাইকমিশন

জুন ২৮, ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ

জুন ২৮, ২০২৬
ফিফা বিশ্বকাপ

কোন সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন পাচ্ছে তৃতীয় হওয়া দলকে?

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন: তথ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT