চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক অর্থ তহবিলের লোগো সহ আধুনিক ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। এই ঋণ শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি জানিয়েছেন, শ্রীলঙ্কা সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজগুলোকে পুনর্গঠন এবং জাতীয় বিমান সংস্থাকে বেসরকারিকরণ করে তহবিল সংগ্রহ করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা অবশ্য আশঙ্কা করছেন, সামনে শ্রীলঙ্কাকে আরও কঠিন দিনের মুখোমুখি হতে হবে।

Banglabid

করোনা মহামারির সময় থেকেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা, জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি পঞ্চাশ শতাংশেরও বেশি হয়েছে। সব মিলিয়ে দেশটিতে জীবনযাত্রার ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এ কারণে সরকারের পতন দাবিতে ২০২২ সালে বিক্ষোভ করেন শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ।

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো গত বছর মে মাসে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে ঋণ খেলাপি হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেন, আমরা আমাদের সাধ্যের বাইরে বাস করেছি। আমরা এটি পছন্দ করি বা না করি, কঠিন পদক্ষেপ এখন নেয়া দরকার।

Reneta

আলি সাবরি আরও বলেন, সৌভাগ্যবশত রাজনৈতিক ইউনিয়ন বাদে অধিকাংশ জনগণ এটা বুঝতে পেরেছে। আমি জানি তারা খুশি নয়, কিন্তু তারা এটাও বোঝে যে আমাদের কোন বিকল্প নেই।

চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা পেশাদারদের জন্য আয়কর চালু করা হয়েছে যা আগে ছিল ১২ দশমিক ৫ শতাংশ ​​এবং এখন ৩৬ শতাংশ। জ্বালানী এবং খাদ্যসহ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস কেনায়ও কর বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার।

বর্তমান কর ব্যবস্থা ২০১৯ সালে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে প্রবর্তিত বড় কর নীতির সম্পূর্ণ বিপরীত। বছরে ১ দশমিক ৪ বিলিয়ন এর বেশি সরকারি আয় হারিয়েছে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফশ্রীলঙ্কাসহায়তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনের অর্ধেক সঞ্চয় হারিয়ে বিপদে শ্যারন স্টোন

পরবর্তী

ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

পরবর্তী
ট্রাকে গ্যাস সিলিন্ডার বহনরত অবস্থায় বিস্ফোরণ, যুবকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

দুটি মানুষ সমুদ্রের পাশে দাঁড়িয়ে, সূর্যোদয় দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাহিমের কণ্ঠে আবারও হিন্দি গান

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

মিরাজও আউট, সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পারবে বাংলাদেশ?

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT