চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
৩:২৩ অপরাহ্ণ ২০, জুন ২০২৬
অর্থনীতি, জনপদ, মৌলভীবাজার
A A

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকা বিবেচনায় প্রতি বছরের ম‌তো এবারও শ্রীমঙ্গলে ‘জাতীয় চা দিবস’ পালিত হয়ে‌ছে। এ উপলক্ষে শ‌নিবার (২০ জুন) দুপু‌রে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা ও জাতীয় চা পুরষ্কার-২০২৬ প্রদান করা হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এম‌পি। অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, বাণিজ্য মন্ত্রণালয়ের স‌চিব মোঃ আতাউর রহমান খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম‌্যান মেজর জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ চা‌ শিল্প সং‌শ্লিষ্ট ব‌্যক্তিবর্গ। অনুষ্ঠা‌নের প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত‌দের হা‌তে জাতীয় চা পুরষ্কার তুলে দেন।

জাতীয় চা পুরষ্কার নীতিমালা ২০২২ অনুযায়ী একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে এবছর কমলগ‌ঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান জাতীয় চা পুরষ্কার-২০২৬ পে‌য়ে‌ছে।

বাংলাদেশ চা শিল্পের মর্যাদাপূর্ণ এ পুরষ্কার অর্জনে প্রতি‌ক্রিয়া ব‌্যক্ত করে রাজনী‌তি‌বিদ ও শিল্পপ‌তি মো. মহসিন মিয়া মধু বলেন, ‘চা শিল্প বিকাশে তার মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগান দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আর্থিক উন্নয়নের পাশাপাশি দরিদ্র চা শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নের আমরা নানাবিধ উদ্যোগ নিয়ে থাকি। এছাড়া শ্রীগোবিন্দপুর চা বাগানে উৎপাদিত উন্নত চা সারাদেশে সমাদৃত।

উন্নত চা উৎপাদনের মাধ্যমে প্রতিবছর দেশের আর্থিক খাতে অবদান রাখার পরও গেল ১৭ বছর অবমূল্যায়ন করা হয়েছিল। তিনি এবছর স্বীকৃতি স্বরূপ চা পুরষ্কার-২০২৬ প্রদানের জন্য জাতীয় চা বোর্ডকে ধন্যবাদ জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চা উৎপাদনকারী প্রতিষ্ঠানজাতীয় চা দিবসজাতীয় চা বোর্ডবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT