বিনোদন

আরও ভয়ংকর ‘স্কুইড গেম টু’, আঁচ পাওয়া গেল টিজারে!

গোপনীয়তা পোশাক পরা ব্যক্তিরা কম্পিউটার গেম খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকার রুমে হুড পরা ব্যক্তিরা কম্পিউটার গেম খেলছেন, এটি একটি নাটকীয় দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। আর এবারের সিজন হতে চলেছে আরও ভয়ংকর!। টিজারে সেই বার্তাই পাওয়া গেল।

গতকাল স্কুইড গেম টু-এর টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। জি-হানকে দিয়েই শুরু হয়েছে টিজার। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার। পিস্তল উঁচিয়ে খুব সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষ দাঁড়িয়ে। এই মুখোশধারী খুব চেনা জি-হানের। এরকম একজনই তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে। যেখানে পদে পদে অর্থের প্রলোভন, আর মৃত্যুর ভয়।

এর পরেই জি-হান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের সেই খেলার ময়দানে। গতবারের মতো এবারও তার গায়ে সেই ৪৫৬ নম্বর সবুজ জার্সি। তবে খেলার ধরনে পরিবর্তন এসেছে।

প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। ৪০ সেকেন্ডের টিজার দেখে গল্প অনুমান করা সম্ভব নয়, তবে আঁচ করা যাচ্ছে, প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ংকর।

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ। নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায়, শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা, সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় তিন বছর পর আসছে নতুন এপিসোড। বড়দিনের ঠিক পরই আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম সিজন ২’।

সূত্র: পিপল

বিষয়:স্কুইড গেম টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…