চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুপ্তচর বেলুন’ ক্রমাগত গোয়েন্দা তথ্য পাঠিয়েছে চীনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উপগ্রহ থেকে নেওয়া চীনের গোয়েন্দা বেলুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়া চীনা বেলুনটি গুলি করে ভূপাতিত করার আগপর্যন্ত কয়েকদিন ধরে মার্কিন সামরিক ঘাঁটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, গুপ্তচর বেলুনটি মার্কিন সামরিক তথ্য সংগ্রহ করে সরাসরি চীনের বেইজিং এ পাঠিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তার মতে, গুপ্তচর বেলুনটি ছবি তোলার বদলে বৈদ্যুতিক সংকেত সংগ্রহ করে সরাসরি বেইজিং এ পাঠিয়েছে। মার্কিন আকাশ সীমানায় সহজে প্রবেশের কারণে গুপ্তচর বেলুনটি তথ্য সংগ্রহ করতে সফল হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র বলেছেন, এফবিআই এখনও গুপ্তচর বেলুনের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র সাবরিনা সিং বলেন, আমরা জানি বেলুনটি একটি উদ্দেশ্যসহ পরিচালনা করা হয়েছে এবং চীনের পরিকল্পনা অনুযায়ী বেলুনটি মার্কিন আকাশ সীমার নির্দিষ্ট জায়গায় উড়েছে।

তিনি আরও বলেন, আমরা এখনও বেলুনটির অবশিষ্ট ধ্বংসাবশেষ পরীক্ষা করছি এবং জানার চেষ্টা করছি চীন আমাদের কী কী তথ্য সংগ্রহ করেছে। তবে আমরা যে সামরিক পদক্ষেপগুলো নিয়েছি, তারা আগেই স্যাটেলাইটের মাধ্যমে তা সংগ্রহ করেছে, এই গুপ্তচর বেলুন শুধু একটি নতুন মাত্রা যুক্ত করেছে।

বেলুন কোথায় উড়েছে?

মার্কিন কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে মার্কিন আকাশসীমায় পুনরায় প্রবেশের আগে চীন আলাস্কা এবং কানাডার উপর দিয়ে বেলুনটিকে পরিচালনা করেছিল।

বেলুনটি মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়া বেলুনটি প্রায় ২০০ ফুট (৬০ মিটার) লম্বা ছিল। ৪ ফেব্রুয়ারি একটি মার্কিন ফাইটার জেট দ্বারা দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গুলি করে বেলুনটিকে ভূপাতিত করা হয়েছিল।

আমেরিকান কর্মকর্তারা পরে বলেছিলেন, তারা বেলুনটি উদ্ধার করেছে। আর চীনা কর্মকর্তারা বলছেন, এটি একটি বেসামরিক আবহাওয়া বেলুন ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে গুলি করে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছিল।

কর্মকর্তারা মার্কিন মিডিয়াকে বলেছেন, চীন বেলুনটিকে মার্কিন আকাশ সীমানার ওপর উড়িয়েছে যেন মার্কিন সামরিক বাহিনীর তথ্য সংগ্রহ করতে পারে। এই ঘটনাট দুই দেশের কূটনৈতিক বিরোধের সূত্রপাত ঘটায়, যার ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফর বাতিল করেন।

বেলুনটি গুলি করার কয়েক সপ্তাহ পরে, মার্কিন ফাইটার জেটগুলি আরও কয়েকটি বেলুনকে গুলি করে যা তারা সন্দেহ করেছিল চীনা বেলুন বলে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বজুড়ে বেলুনগুলির একটি বহর পরিচালনা করেছে।

ট্যাগ: চীনামার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের পেস আগুনে পুড়ছে আয়ারল্যান্ড

পরবর্তী

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন

পরবর্তী
বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়া ও দমকলকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT