চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রতিনিধিত্ব ছাড়াই শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
বিশ্বব্যাংক গ্রুপের বৈঠক, উপস্থিত দর্শক ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব ছাড়াই শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক। আইএমএফ’র ইন্টারন্যাশনাল মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল কমিটি’র বৈঠকে অংশ না নিয়েই স্থানীয় সময় শুক্রবার সকালে ওয়াশিংটন ত্যাগ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও।

সমাপনী ব্রিফিংয়ে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আবারও বিশ্বনেতাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান। এছাড়া সৌদি আরবের অর্থমন্ত্রী ও আইএমএফসি’র নতুন সভাপতি মোহাম্মদ আলজাদান ভূ-রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার শেষ দিন ছিল ১৯ এপ্রিল শুক্রবার। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটারি এন্ড ফাইন্যন্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরস এর সভায় বিশেষ পিনসহ অর্থমন্ত্রী কিংবা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিয়ে থাকেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবসময় বৈঠকটিতে নিজে উপস্থিত থাকতেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিশ্বব্যাংক গ্রুপের বৈঠকে বাংলাদেশে দলের নেতা হিসেবে ১৪ এপ্রিল ওয়াশিংটনে পৌঁছান আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, ইআরডি সচিবসহ ১০ জনের দল ১৫ এপ্রিল থেকে বিভিন্ন সভায় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছেন।

আইএমএফসির সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানান ৫ বছরের জন্য দায়িত্ব পাওয়া আইএমএফ এমডি।

ইন্টারন্যাশনাল মনিটারি এন্ড ফাইন্যন্সিয়াল কমিটি, আইএমএফসির নতুন সভাপতি, সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মেদ আলজাদান কথা বলেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে।

রিজার্ভ কমতে থাকায় ২০২৩ সালে আইএমএফর কাছ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ।

ট্যাগ: আইএমএফআইএমএফ‘র বসন্তকালীন বৈঠকবিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তীব্র গরমে ৭ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি

পরবর্তী

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: ব্লিংকেন

পরবর্তী
জো বাইডেন গ্লোবাল সামিটে বক্তৃতা দিচ্ছেন, দুই মার্কিন পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: ব্লিংকেন

আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের ট্রেলিস, শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলে পরবর্তী হামলার হুঁশিয়ারি দিল ইরান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT