প্রবাস সংবাদ

‘বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার করলে শাস্তি পেতে হবে’

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অতিথি উপস্থিত, ফুলের সাজে সজ্জিত টেবিলের সামনে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদেশে বসে দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ পুলিশের এন্টি টেরেলিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামান।

অনেক প্রবাসী বিদেশে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। বাংলাদেশ জঙ্গিবাদ দমনে অন্যান্য ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের ডি আই আই জি জনাব মনিরুজ্জামান মদিনায় আগমন উপলক্ষে মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের ডি আই জি মো. মনিরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ইমরান চৌধুরী, শাহ মো. লিটন,শাহিন আহমেদ, খোকন পাটোয়ারী, আবদুল হান্নান মোসাফির, হানিস সরকার উজ্জ্বল, মোশাররফ সিকদারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মনিরুজ্জামান বলেন, সরকার সবসময় প্রবাসীদের জন্য কাজ করছেন প্রবাসীদের যে কোন সমস্যা প্রবাস থেকে প্রত্যেক থানায় প্রবাসী হেল্প ডেক্সে অবগত করার জন্য সবাইকে অনুরোধ জানান,এছাড়াও প্রবাসের বিভিন্ন সমস্যার কথা জনাব মনিরুজ্জামানকে অবগত করেন, তিনিও সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…