যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকার বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলেই মনে করেছেন।
মিলন টিকাদার নামের ২০ বছর বয়সী ওই তরুণ গত তিন বছর ধরে বীরেন শিকদারের বাসায় কাজ করছিলেন। তার বাড়ি মাগুরায়।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গলায় লুঙ্গি প্যাঁচানো লাশটি ফ্যানের সঙ্গে ঝুলছিল।








