চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরণোত্তর দেহদান করবেন অভিনেত্রী স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

একজন মানুষ তার মৃত্যুর পর দেহের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন কিডনি, হৃৎপিণ্ড, লিভার, ফুসফুস, চোখ, এমনকি সম্পূর্ণ শরীর দান করতে পারেন। মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির দান করা অঙ্গ প্রতিস্থাপন করে বেঁচে থাকতে পারে অঙ্গ অকার্যকর হওয়া অন্য রোগী।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নিজেকে নিয়ে এমনই সিদ্ধান্তই নিয়েছেন। জানিয়েছেন, মৃত্যুর পর তিনি তার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করবেন।

এই অভিনেত্রীর ৩০তম জন্মদিন শুক্রবার (৮ ডিসেম্বর)। বিশেষ এই দিনে স্পর্শিয়া বলেন, আমরা নানাভাবেই মানুষের উপকার করার চেষ্টা করি। এটাও আমার এক ধরনের উপকারের চিন্তা।

Banglabid

তিনি বলেন, মরণোত্তর দেহ দান প্রসঙ্গে আমি অনেকদিন ধরে পরিকল্পনা করেছি। মৃত্যুর পর আমার শরীরের অঙ্গপ্রতঙ্গ জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন হবে, এরপর চিকিৎশাস্ত্রের প্রয়োজনে ব্যবহার করা হবে। এতে অন্য কোনো মানুষের উপকার হবে।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন বলেও জানান। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।

দেহদান প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন,  এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।

Reneta

২০১১ সাল থেকে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। বিজ্ঞাপন থেকে তিনি অভিনয়ে আসেন। নাটক এবং ওটিটি’র পর কাঠবিড়ালী, নবাব এলএলবি, আবার বসন্ত, ফিরে দেখা’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন স্পর্শিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াআবার বসন্তকাঠবিড়ালীনবাব এলএলবিফিরে দেখালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT