বিনোদন

প্রেম-বিচ্ছেদের যে গল্পে ফিরছেন স্পর্শিয়া

প্রেম-বিচ্ছেদের গল্পে স্পর্শিয়া ও তার প্রেমিকের ছবি, কুকুরের সাথে সমুদ্র সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম-বিচ্ছেদের গল্পে স্পর্শিয়া ও তার প্রেমিকের ছবি, কুকুরের সাথে সমুদ্র সৈকত, বাংলাদেশের সংবাদ ও বিনোদনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে এখন আর নাটকে দেখা যায় না বললেই চলে! তার অভিনয়ে শেষ কবে কোন নাটক প্রচার হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন! সুখবর হলো, এবারের ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে আছেন অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নাটকে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প।

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী। নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাক্স (কুকুর); এই তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।

প্রেমিক ও প্রেমিকা সমুদ্র সৈকতে lying on sand, looking at each other. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে তেমন আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

বিষয়:অর্চিতা স্পর্শিয়া আন্ডারওয়ার্ল্ড ঈদ কুকুর নাটক নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…