চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় সহিংসতার প্রভাব এড়াতে নয়াদিল্লীতে বিশেষ সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের হরিয়ানার নুহে ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতার ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অন্যান্য অঞ্চলেও। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির গুরগাঁও এলাকায় একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ভারতের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে। গুরগাঁও দেশটির রাজধানী নয়াদিল্লীর পার্শ্ববর্তী হওয়ায়, সেখানে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (১ আগস্ট) মঙ্গলবার দিবাগত রাতে ভারতের গুরগাঁও এলাকায় একটি আবাসিক কমপ্লেক্সের পাশের একটি দোকান ও বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে। হরিয়ানার নুহতে গত সোমবারের সাম্প্রদায়িক সংঘর্ষের প্রভাব গুরুগ্রামের ৭০ নম্বর সেক্টরে পৌঁছেছে। এর আগে গুরগাঁও এলাকায় একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এলাকাটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ২০ কিলোমিটারেরও কম দূরের অঞ্চল।

গুরগাঁও-এ বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর কর্তৃপক্ষ পেট্রোল বা ডিজেল বিক্রির ওপর পুরো জেলা জুড়ে নিষেধাজ্ঞা জারি করেছে।

নাগরিকদের গুজব বিশ্বাস না করতে এবং সোশ্যাল মিডিয়ার রিপোর্টে বিশ্বাস না করারও আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা জানিয়েছে, স্কুল, কলেজ, ওয়ার্ক স্টেশনগুলো আজ বন্ধ থাকার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বার্তাগুলো মিথ্যা।

পুলিশ জানায়, যানবাহন যথারীতি চলছে। তবে আমেরিকান এক্সপ্রেস এবং কেপিএমজির মতো কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের আজ বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে গুরগাঁও এর সীমান্তবর্তী সোহনা অঞ্চলের স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন গুরগাঁও এর সহকারী পুলিশ কমিশনার বরুণ কুমার দাহিয়া৷

Reneta

পুলিশ তাদের টহল বর্ধিত করেছে এবং সার্বিক নিরাপত্তার জন্য ও সংবেদনশীল এলাকা নিরীক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

দিল্লীতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। দিল্লী পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রতিবেশী এলাকায় এই ধরণের ঘটনার ফলে জাতীয় রাজধানীতে উদ্ভূত যে কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া সামলাতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরগাওনয়াদিল্লিভারতসহিংসতাহরিয়ানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT