কিশোরগঞ্জ

বৃষ্টির আশায় জেলায় জেলায় বিশেষ নামাজ

জেলায় জেলায় মুসল্লিরা বিশেষ নামাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় মুসল্লিরা বিশেষ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নামাজের জন্য স্থান নির্ধারণ ও প্রস্তুতি সম্পন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। জেলায়-জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে দেশ জুড়ে। এর মধ্যেই তাপদাহ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করতে দেশের বিভিন্ন জেলায় বিশেষ নামেজ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ, বরিশাল , রাজশাহী এবং চাঁদপুরে ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

বৃষ্টির আশায় জেলায় জেলায় বিশেষ নামাজ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০ টায় এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেনে বাজিতপুর থানা মসজিদের সাবেক খতিব মাওলানা কারী আমিনুল ইসলাম জালালী। মাওলানা কারী আমিনুল ইসলাম জালালী বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ মানুষের উপর যাতে রহমত বর্ষিত করে সেই কামনায় দোয়া করা হয়েছে।

বরিশালের এ.কে স্কুল মাঠে সকাল ৯ টায় ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী। নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহন করেন।

বৃষ্টির আশায় জেলায় জেলায় বিশেষ নামাজ

রাজশাহীতে সকাল সাড়ে ৮ টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন। নামাজের শুরুতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এতে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী। পরে তিনি আরবিতে খুতবা দেন।

জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় মুসল্লিরা নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নামাজে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

চাঁদপুরের বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইসতেসকার নামাজ। সম্মিলিত ওলামায়ে মাশায়েক পরিষদ চাঁদপুর শাখার আয়োজনে নামাজে ইমামতি করেন শাহতলী ডিগ্রী কলেজের প্রভাষক হাফেজ মাওলানা মোঃ ছোয়াইল আহমেদ চিশতী। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত আয়োজন করা হয়। নামাজে কয়েকশ ধর্ম প্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
বিষয়:চাঁদপুর তাপদাহ বিশেষ নামাজ বৃষ্টির আশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…