গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের মঙ্গল কামনায় এবং বিশ্বব্যাপী শান্তি স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
এতে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের মঙ্গল কামনায় এবং বিশ্বব্যাপী শান্তি স্থাপনের লক্ষ্যে আগামীকাল (২০ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৬টার বৌদ্ধ সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা সভার আয়োজন করছে।








