চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাদাখের চীনা সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ মহড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A
লাদাখের হিমশীতল পর্বতশৃঙ্গের মাঝে ভারতীয় সেনাদের মহড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

লাদাখের চীনা সীমান্তে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ৫০ হাজারেরও বেশি সৈনন্যসহ বিশেষ মহড়া করেছে ভারত। ভারতের তৈরি যুদ্ধাস্ত্র ধানুশ হাউতজার, টি-৯০ এবং টি-৭২ ট্যাঙ্ক নিয়ে বিশেষ এই মহড়া পরিচালনা করা হয়।

রোববার (৯ জুলাই) ভারতীয় সেনা কর্মকর্তারা বলেছেন, নিজেদের সামরিক অবস্থা জানান দিতেই এই ধরনের মহড়া। যেকোন আক্রমণের জবাবে সেনাবাহিনীও প্রস্তুতি।

তারা আরও বলেন, শত্রুরা যখন সীমান্ত দখলের চেষ্টা করবে, তার যোগ্য জবাব দেবে ভারত। এর আগে সিকিম-ভূটান ও তিব্বত সীমান্তে চীনা সামরিক বাহিনীর উপস্থিতিতে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছিল। তাই সামরিক অবস্থান জানান দিতে লাদাখের চীনা সীমান্তে বিশেষ মহড়া ভারতের।

Banglabid

২০২০ সালে লালফৌজ পূর্ব লাদাখে হামলা চালানোর পর থেকেই সেখানে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, আগে পঞ্জাব সেক্টরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ফ্রন্ট বরবার এই ধরনের মহড়া ব্যাপকভাবে পরিচালিত করত।

২০১৩-১৪ সালে পূর্ব লাদাখে ট্যাঙ্ক বাহিনীতে অন্তর্ভুক্ত হতে শুরু করে। কিন্তু ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনার পর সেখানে ট্যাঙ্কের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগে তিব্বতের সামরিক ঘাঁটিগুলিতে প্রচুর সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করেছিল চীন।

এ নিয়ে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। তারই পাল্টা হিসেবে পূর্ব লাদাখে ভারতের এই মহড়া কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Reneta

কয়েকদিন আগে সাংহাই কো-অপারেশন সংস্থার বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে চিন ও পাকিস্তানকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই লাদাখে ভারতীয় সেনার এই মহড়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোলানের ‘ওপেনহেইমার’ দর্শকের ‘মাথা ঘুরিয়ে দেবে’!

পরবর্তী

পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

পরবর্তী
নেতার ছবি, চোখে চশমা, গালভরা দাড়ি, লাল শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেটার মাঠে হাসিমুখে, প্রস্তুত ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এর মানে এই না বিশ্বকাপের আগে বাংলাদেশ খারাপ দল হয়ে গেছে

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT