জনপদ

বরগুনায় বাসচাপায় ওসি নিহত

বরগুনায় বাসচাপায় নিহত ওসি, পুলিশ কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় বাসচাপায় নিহত ওসি, পুলিশ কর্মকর্তা ছবি, ঘটনাস্থলের পাশে নদী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরগুনা জেলার বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াস মো. নজরুল ইসলাম বাসচাপায় নিহত হয়েছেন। এই ঘটনায় বরিশালের গৌরনদী থেকে বাসটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ২ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে বাকেরগঞ্জের কাঁঠালতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

বরগুনা পুলিশ সুপার মো. আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বরগুনা যাচ্ছিলেন জেলার বিশেষ শাখার ওসি নজরুল ইসলাম। এমন সময় বরগুনা থেকে ঢাকাগামী একটা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো বলেন, হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের তার নিজ বাড়িতে দাফন করা হবে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…