চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনের সাথে শ্রীলঙ্কান প্রধানন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় শ্রীলঙ্কায় স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনায় শ্রীলঙ্কার বর্তমান সরকারের নেতৃত্ব ও গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ডঃ শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।

তিনি বলেন,তার নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুতায়ন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়নের মাধ্যমে জনজীবন সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিবেচনায় ডেল্টা প্লান ২১০০ গ্রহণসহ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে।

এসময় বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় শ্রীলঙ্কার সহযোগিতা কামনা করেন স্পিকার। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রদান করেন স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী এমপি।

শ্রীলঙ্কার সংকটে বাংলাদেশের সহযোগিতাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে দেশটির প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার অকৃত্রিম বন্ধু। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ককে আরো জোরদার করার জন্য শিক্ষা, গণস্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে একত্রে কাজ করা, সর্বোপরি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানো জরুরি।

Reneta

এসময় শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী থারকা বালাসুরিয়া, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক মোঃ আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিরীন শারমিন চৌধুরীশ্রীলঙ্কাশ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT