আন্তর্জাতিক

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

বাবার সঙ্গে দীর্ঘ ১৮ মাসের আইনি লড়াইয়ের পর ইচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার পর মারা গেছেন ২৫ বছর বয়সী স্প্যানিশ নারী নোয়েলিয়া কাস্তিলো।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ২৬ মার্চ বার্সেলোনার সান্ত পেরে দে রিবেসের একটি দীর্ঘমেয়াদি পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২২ সালে আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হয়ে নোয়েলিয়ার প্যারাপ্লেজিক (নিচের শরীর অবশ) হয়ে পড়ে। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ২০২৪ সালের গ্রীষ্মে সরকার তার ইচ্ছামৃত্যুর অনুরোধ মঞ্জুর করে।

কিন্তু শেষ মুহূর্তে তার বাবা গেরোনিমো কাস্তিলো আইনি আপত্তি তোলেন। খ্রিস্টান আইনজীবীদের কনজারভেটিভ ক্যাম্পেইন গ্রুপের এর সমর্থনে তিনি দাবি করেন, মেয়ের ব্যক্তিত্বের ব্যাধি রয়েছে যা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করছে। রাষ্ট্রের দায়িত্ব বিশেষ করে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা যুবক-যুবতীদের জীবন রক্ষা করা।

এই আপত্তির ফলে প্রায় ১৮ মাস (প্রায় ৬০১ দিন) ধরে চলে জটিল আইনি লড়াই। স্পেনের বিভিন্ন আদালত নোয়েলিয়ার পক্ষে রায় দেয়। অবশেষে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস তার অনুকূলে সিদ্ধান্ত দেয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…