ফুটবল

চাপের মুখে দলে ফিরল স্পেনের বিশ্বজয়ী খেলোয়াড়রা

স্পেনের বিশ্বজয়ী খেলোয়াড়রা দল থেকে ফিরছে, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের খেলোয়াড়রা দল থেকে ফিরে আসছে, কিছু খেলোয়াড়ের মুখে উদ্বেগ ও ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চুমুকাণ্ডে’ স্পেনের বিশ্বজয়ী মেয়েদের প্রায় সব দাবি মেনে নেয়ার পরও নেশনস লিগের ম্যাচ খেলতে তারা অস্বীকৃতি জানিয়েছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসেছে ওলগা কারমোনার দল, সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচ খেলতে যোগ দিয়েছেন ক্যাম্পে।

মাদ্রিদের টাইরাপ আলমাদা অ্যারোপুয়ের্তো হোটেলে মঙ্গলবার মিসা রদ্রিগেজকে প্রথম যেতে দেখা যায়। পরে ওলগা কারমোনা, ওহেনে হার্নান্দেজ, তেরে অ্যাবেলেইরা এবং অ্যাথেনিয়া দেল কাস্টিলো যোগদান করেন। কিছু খেলোয়াড় সুইডেন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে আসন্ন নেশনস লিগের ম্যাচে অনুশীলনের জন্য সরাসরি যোগ দিয়েছেন।

স্পেনের ইতিহাসের প্রথম নারী কোচ মন্টসে টমির প্রথম দায়িত্বে বাধ সাধেন খেলোয়াড়রা, করে বসেন বিদ্রোহ। স্পেনের ন্যাশনাল স্পোর্টস এজেন্সির প্রধান ভিক্টর ফ্রাঙ্কোস তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। জাতীয় দলের সিদ্ধান্তকে অগ্রাহ্য করায় ফুটবলাররা পাঁচ বছর নিষিদ্ধ ও ৩০,০০০ ইউরো পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন বলেও খবরে জানা যায়।

সাম্প্রতিক কর্মকাণ্ডের পর জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে খুশি কিনা- এমন প্রশ্নের জবাবে বিশ্বজয়ী গোলরক্ষক রদ্রিগেজ বলেন, ‘না। ইতিমধ্যে আমি আমার বক্তব্য প্রদান করেছি। আমার মনে হয় আমি নিজের অবস্থানে স্পষ্ট।’

যাকে নিয়ে এত কাণ্ড সেই জেনিফার হারমোসোকে দলে রাখেননি নতুন কোচ। আইনী জটিলতা, জরিমানার হুমকি এগুলোই সবচেয়ে বড় প্রমাণ যে কোনো কিছুই পরিবর্তন হয়নি, দাবি হারমোসোর।

বিষয়:জেনিফার নেশনস লিগ ফ্রাঙ্কোস মাদ্রিদ রদ্রিগেজ রুবিয়ালেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…