মঙ্গল গ্রহের চাঁদের একটি ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আলুর মতো দেখতে একাধিক গর্তে ভরা এই চাঁদটির ‘স্পেস পটেটো’ নাম দিয়েছে নাসা।
এনডিটিভি জানিয়েছে, ইনস্টাগ্রামে ‘স্পেস পটেটো’-এর ছবি শেয়ার করেছে নাসা। অদ্ভুত এই চাঁদটির আসল নাম ফোবোস। স্পেস পটেটো কিংবা ফোবোস আকারে ছোট হলেও মঙ্গল গ্রহের আরও একটি চাঁদ ডেমোসের চেয়ে বড়। এর ব্যাস বর্তমানে প্রায় ১৭×১৪×১১ মাইল।
নাসা জানিয়েছে, নিজের গ্রহ মঙ্গেলের সঙ্গেই সংঘর্ষের পথে এগোচ্ছে এই অদ্ভুত চাঁদ। যদিও সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। এটি প্রতি ১০০ বছরে ৬ ফুট হারে লাল গ্রহের কাছাকাছি চলে আসছে। ৫০ মিলিয়ন বছরের মধ্যে মঙ্গল গ্রহে বিধ্বস্ত হবে, নয়ত একটি বলয় ভেঙে যাবে।
মঙ্গল গ্রহের ২টি চাঁদ আছে। ছোট আকারের কারণে, ফোবোসের মাধ্যাকর্ষণ পৃথিবীর চাঁদের মতো খুব একটা শক্তিশালীও নয়।








