চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ছয় মাস আগে সাউথ কোরিয়ায় ঘোষিত সামরিক আইনের অভিঘাত এখনও পুরোপুরি কাটেনি। রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার মধ্যেই আজ সকালে দেশের ১৪,২৯৫টি ভোটকেন্দ্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন আগামী নেতাকে বেছে নিতে।

এক মাস আগেও সাতজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নামলেও, শেষ পর্যন্ত পাঁচজন রয়েছেন মাঠে। জনমত জরিপে এগিয়ে আছেন বিরোধী উদারপন্থী ডেমোক্র্যাটিক পার্টির লি জে-মিয়ং। ২০২২ সালে মাত্র অল্প ব্যবধানে পরাজিত হওয়া লি এবার ‘ন্যায্য সমাজ’ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন।

তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু নিজেকে একটি ব্যবসাবান্ধব, কর্মসংস্থানমুখী প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছেন। তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছেন নিউ রিফর্ম পার্টির লি জুন-সিওক, যিনি নারীবাদী দৃষ্টিভঙ্গির কারণে তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

এছাড়াও রয়েছেন ডেমোক্র্যাটিক লেবার পার্টির সাবেক মানবাধিকার আইনজীবী কোয়ান ইয়ং-গুক এবং স্বতন্ত্র প্রার্থী ও ব্যবসায়ী সং জিন-হো। উল্লেখযোগ্যভাবে, ১৮ বছরের মধ্যে এই প্রথমবার প্রেসিডেন্ট পদে কোনো নারী প্রার্থী নেই।

সামরিক আইন ঘোষণার পর থেকে সাউথ কোরিয়ার রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের হঠাৎ ঘোষণাটি স্বল্পস্থায়ী হলেও তার অভিঘাত এখনও রাজনীতিতে স্পষ্ট। জাতীয় পরিষদে আইনপ্রণেতাদের সংঘর্ষ, ইউনের অভিশংসন এড়ানো এবং রাষ্ট্রপতি প্রাসাদ ঘেরাও—এসব ঘটনা দেশটির গণতন্ত্রকে নাড়া দিয়েছে।

Reneta

এই পরিস্থিতিতে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সর্বোচ্চ স্তরে।  ১৪,২৯৫টি ভোটকেন্দ্রে ২৮,৫৯০ জন পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে। ভোটগ্রহণ শেষ হওয়া এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ পর্যন্ত “সর্বোচ্চ জরুরি প্রস্তুতি” বজায় রাখার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রেসিডেন্টসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT