চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিশংসন ভোটে পার পেয়ে গেলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

পদত্যাগের গুঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

অভিশংসন ভোটে জয়ী হলেন মাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (৭ ডিসেম্বর) পার্লামেন্টে এই ভোট অনুষ্ঠিত হয়। তবে অভিশংসন ভোটে জিতে গেলেও প্রেসিডেন্টর পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে গুঞ্জন রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পার্লামেন্টের স্পিকার উ উন-শিক জানান, মোট ১৯৫টি ভোট পড়েছে। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ২০০ ভোট না হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি। ফলে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।

এর আগে সামরিক আইন জারির ঘোষণায় দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার মুখে জাতির উদ্দেশে ক্ষমা চান প্রেসিডেন্ট ইউন সুক ইওল। টেলিভিশন ভাষণে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম, তবে তা জনগণের মাঝে উদ্বেগ তৈরি করেছে। তাদের অসুবিধায় ফেলেছে। এজন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমাপ্রার্থী।

ইউনের সামরিক আইন ঘোষণার পর থেকে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো হয়। শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দল জরুরি বৈঠক করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করে। শনিবার পার্লামেন্টে অভিশংসনের জন্য প্রস্তাব উত্থাপন করা হয়।

তবে ইউনের সমর্থক দলীয় সদস্যদের অনুপস্থিতির কারণে প্রস্তাবটি ব্যর্থ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইউনের প্রতি আস্থার সংকটকে আরও গভীর করেছে। সাউথ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে এমন উত্তপ্ত পরিস্থিতি বিরল।

Reneta

সরকারবিরোধী দলগুলো এখনও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইউনকে আরও রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিশংসন ভোটইউন সুক ইওলদক্ষিণ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু

মে ১৭, ২০২৬

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ 

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজের রেকর্ডই ভাঙলেন কামি রিতা, ৩২ বার জয় করলেন এভারেস্ট

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT