চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক স্বাভাবিক করতে বেইজিং সফরে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন ও দক্ষিণ কোরিয়ার পতাকা একসঙ্গে দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রয়টার্স

চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে রোববার (২৪ আগষ্ট) চীনের বেইজিং সফরে গিয়েছে দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সোমবার (২৫ আগস্ট) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং চীনে প্রতিনিধিদল পাঠিয়েছেন বলে জানা গেছে। এদিকে একই সময়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন গেছেন।

Banglabid

চীন সফরে যাওয়া দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা পার্লামেন্টের সাবেক স্পিকার পার্ক বিয়ং-সিউগ বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে লেখা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একটি চিঠি হস্তান্তর করা হয়।

২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে বেইজিংয়ের সঙ্গে সিউলের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বেইজিং এ ব্যাপারে তীব্র আপত্তি জানালেও পরে সিউল ও বেইজিংয়ের কূটনৈতিক টানাপোড়েন ধীরে ধীরে কমতে শুরু করে।

২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল চীনকে নিয়ে সমালোচনা করে মন্তব্য করেছিলেন। এর ফলে তখন দুই দেশের মধ্যে তিক্ত বাক্যবিনিময় হওয়ার কারণে সম্পর্ক আবার শীতল হয়ে পড়ে।

Reneta

রোববারের সফরে পার্ক বিয়ং-সিউগ চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই সফরের মধ্য দিয়ে সিউল-বেইজিং সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ খুলবে বলে তিনি আশা করছেন। এমনটাই জানিয়েছে ইয়োনহাপ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চপর্যায়ের প্রতিনিধি দলচীনের বেইজিং সফরেচীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কদক্ষিণ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT