প্যারিস অলিম্পিকে ২৩৪ জন অ্যাথলেট ও কর্মকর্তার দল নিয়ে গিয়েছিল সাউথ কোরিয়া। সংক্রামক রোগ ছড়ানোর ভয়ে দেশে ফেরার পর সব সদস্যদের ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করানো হবে। সোমবার কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে।
সোমবার প্যারিস অলিম্পিক থেকে সাউথ কোরিয়ার প্রতিনিধি দল দেশে ফিরতে শুরু করেছে। এজন্য কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিপিএ) জৈব নিরাপত্তার ঝুঁকি শনাক্ত করতে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে স্নিফার ডগ মোতায়েনের অনুমোদন দিয়েছে।
সিকো, বিগল প্রশিক্ষিত একটি কুকুর, যা বিছানার জীবাণু শনাক্ত করতে সক্ষম। কুকুরটির ৯৫ শতাংশ রোগ শনাক্ত করার সক্ষমতা রয়েছে। সিকোর মতো কুকুর মানুষের তুলনায় ৪০ শতাংশ বেশি রোগ-জীবাণুর গন্ধ শনাক্ত করতে সক্ষম, দাবি করা হয়েছে প্রতিবেদনে।
কেডিসিপিএ দাবি করেছে, এখন পর্যন্ত কারও শরীরে অজানা কোনো ধরনের রোগ-জীবাণু শনাক্ত হয়নি। তবে কমপক্ষে ৪০ জন অ্যাথলেটের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সেইসাথে হাম, হুপিং কাশি এবং সিফিলিসের জীবাণু পাওয়া গেছে।
প্যারিস অলিম্পিকে সাউথ কোরিয়া মোট ৩২টি পদক জিতেছে। যার মধ্যে ১৩টি স্বর্ণ।







