চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে সাউথ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

শতাব্দী ধরে চলে আসা কুকুরের মাংস খাওয়ার প্রথার অবসান ঘটাতে পদক্ষেপ নিচ্ছে সাউথ কোরিয়া। দেশটির ক্ষমতাসীন ‘পিপল পাওয়ার পার্টি’ চলতি বছরের শেষ নাগাদ থেকে কুকুরের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, দেশটির নাগরিক এবং প্রাণী অধিকার সংস্থাগুলোর চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে তিন বছরের একটি গ্রেস পিরিয়ড এবং যে সকল ব্যবসায়ীরা কুকুরের মাংস বিক্রি করেন তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই বিল আগেও বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছিল। তবে শিল্পের সাথে জড়িতদের প্রতিবাদ এবং কৃষক ও রেস্টুরেন্ট মালিকদের জীবিকা নিয়ে উদ্বেগের কারণে তা থেকে সরে আসে সরকার। তবে এবার এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি।

ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির নীতি প্রধান ইউ ইউই-ডং বলেছেন, কুকুরের মাংস খাওয়া নিয়ে সামাজিক দ্বন্দ্ব ও বিতর্কের অবসান ঘটানোর জন্য একটি বিশেষ আইন প্রণয়নের সময় এসেছে।

কোরীয়দের কুকুরের মাংস খাওয়ার অভ্যাস বিদেশিদের কাছে বেশ সমালোচিত। এমনকি দেশটির তরুণ প্রজন্মও কুকুরের মাংস খাওয়ার বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুকুরকুকুরের মাংসমাংসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তি খাতে মাইলফলক: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

জুন ১৪, ২০২৬

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৪, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার পথ কতটা সহজ?

জুন ১৪, ২০২৬

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT