ফুটবল

গোপনে দুই বান্ধবীর সাথে মিলনের ভিডিও ধারণ, ফুটবলারের শাস্তি

একজন পুরুষ ব্যক্তি একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তিনি একটি স্যুট পরেছেন এবং মনোযোগ সহকারে কিছু দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই বান্ধবীর সঙ্গে শারীরিক মিলনের ভিডিও সম্মতি ছাড়া ধারণ করায় সাউথ কোরিয়ার ফুটবলার হোয়াং উই-জোকে শুক্রবার দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। জোকে দেয়া হয়েছে এক বছরের কারাদণ্ড, তবে দোষ স্বীকার করে নেয়ায় যেতে হচ্ছে না জেলে। একই ঘটনা পুনরায় ঘটালে শাস্তি পালনের সম্মুখীন হবেন ৩২ বর্ষী এ ফরোয়ার্ড।

গোপনে বান্ধবীর সঙ্গে মিলনের ভিডিও ধারণ করার জন্য আদালতে ক্ষমা চান হোয়াং উই-জো। ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে চারটি শারীরিক মিলনের ভিডিও ধারণ করেছিলেন কোনরকম সম্মতি ছাড়াই। অপকর্মের জন্য গভীর অনুতাপ প্রকাশের পাশাপাশি দায় স্বীকার করে নেন তিনি। বলেন, ওইসব অবৈধ কাজের জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত’। এ ধরনের অন্যায় আর না করারও অঙ্গীকার করেন তিনি।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে যোগ দেয়া উই-জোকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন তার শ্যালিকা। এরপরই সেই ভিডিও ধারণের বিষয়টি সামনে আসে। এই ঘটনায় শ্যালিকার বিরুদ্ধে মামলা করেন তিনি।

উই-জোর শ্যালিকাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু উই-জোকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ প্রসিকিউটররা বলেছেন যে, তিনি ভিডিওগুলো ধারণ করেছিলেন বেআইনিভাবে।

হোয়াং ২০২২ বিশ্বকাপে সাউথ কোরিয়ার হয়ে খেলেছিলেন এবং জাতীয় দল জার্সিতে ৬২ ম্যাচে ১৯টি গোল করেছেন। দুই বান্ধবীর মধ্যে একজনের ক্ষেত্রে তাকে খালাস দেয়া হলেও অন্যটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। গোপনীয়তার স্বার্থে দুই বান্ধবীর নাম প্রকাশ করেননি আইনজীবীরা।

বিষয়:ফিফা বিশ্বকাপ সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…