চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কোয়ের্টজেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট কোচ মাঠে দর্শকদের সাথে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাউথ আফ্রিকান আম্পায়ার রুডি কোয়ের্টজেন। সাবেক এ ক্রিকেট আম্পায়ারের বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

সাউথ আফ্রিকান গণমাধ্যমে প্রতিবেদন, দুর্ঘটনায় কোয়ের্টজেন ছাড়াও তিন জন মারা গেছেন। বন্ধুদের সাথে ছুটি কাটিয়ে কেপটাউন থেকে নেলসন ম্যান্ডেলা বে’র বাড়িতে ফিরছিলেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন ছেলে কোয়ের্টজেন জুনিয়র।

‘বন্ধুদের সাথে গলফ খেলতে গিয়েছিল বাবা। সোমবারের মধ্যে তাদের বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু এখন বোধ হয় তারা অন্য কোথাও গলফ খেলতে চলে গেল।’

১৯৮১ সালে পেশাগত আম্পায়ারিংয়ে নাম লেখানো কোয়ের্টজেন প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে দাঁড়ান ১৯৯২ সালে। ২০১০ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্টে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ক্যারিয়ারের ইতি টানেন।

আম্পায়ারিং ক্যারিয়ারে ২০৯টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন কোয়ের্টজেন। যা সবসময়ের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। ১০ ম্যাচ বেশি আম্পায়ারিং করে শীর্ষে আছেন পাকিস্তানের আলিম দার। ১০৮টি টেস্ট ও ১৪টি টি-টুয়েন্টি ম্যাচেও আম্পায়ারিং করেছেন তিনি।

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের বাড়িতে এফবিআই’র হঠাৎ তল্লাশি

পরবর্তী

শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল

পরবর্তী
শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের দৃশ্য, বাংলাদেশের রাজধানী ঢাকায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল

ওবায়ুল কাদের নির্বাচনে আসা বা না আসার সিদ্ধান্তের কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে আসা না আসা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ওবায়ুল কাদের

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT