চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ম্যাচ খেলেই টেস্টকে বিদায় বলে দিলেন ক্লাসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে ২০১৯ সালে টেস্টে অভিষেক হয়েছিল সাউথ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেইনরিখ ক্লাসেনের। গত চারবছরে সাদা পোশাকে খেলেছেন কেবল ৪টি ম্যাচ। এরমাঝেই টেস্টকে বিদায় বলে দিলেন ৩২ বর্ষী প্রোটিয়া ব্যাটার।

সোমবার এক বিবৃতিতে ক্লাসেন বলেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা তা ভাবার জন্য বেশকিছু রাত ঘুমহীন ছিলাম। এরপর ভেবে-চিন্তে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কেননা এখন পর্যন্ত আমার প্রিয় ফরম্যাট এটি।’

‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দুর্দান্ত একটি ভ্রমণ ছিল এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার কাছে টেস্টের ব্যাগি ক্যাপটি সবচেয়ে মূল্যবান।’

চার টেস্ট খেলে ক্লাসেন ১০৪ রান করেছেন। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেকের পর গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটি খেলেন। পরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন আরও দুই ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াক্লাসেনপ্রোটিয়া দললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পথেই হাঁটতে চান ইয়ামাল

এপ্রিল ২১, ২০২৬

বিদেশের বাজারে ‘বনলতা এক্সপ্রেস’র নজিরবিহীন সাফল্য!

এপ্রিল ২১, ২০২৬

সুরভি স্কুলের প্রশংসায় জাইমা রহমান, তুলে ধরলেন সাফল্যের গল্প

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT