চোট থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছিলেন সাউথ আফ্রিকার পেসার এইনরিখ নর্টজে। আসর শুরুর আগেই আবারও চোটে বাদ পড়লেন ৩১ বর্ষী ডানহাতি। পরিবর্তে জায়গা পেয়েছেন ৩০ বর্ষী করবিন বস।
করবিনের সাথে দলে যোগ দেবেন মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কেয়ানা মাপাখা। দলের নিয়মিত পেসার নয়, রিজার্ভ সদস্য হিসেবে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। ওপেনার টনি ডি জর্জি, বস ও মাপাখা রোববার ত্রিদেশীয় সিরিজে যোগ দিতে চলেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজের জন্য পরামর্শক নিয়োগ দিয়েছে সাউথ আফ্রিকা। পাকিস্তানে আসর হওয়ায় স্বাগতিকদের সাবেক পেস-অলরাউন্ডার ৪২ বর্ষী ইয়াসির আরাফাতকে দায়িত্ব দিয়েছে তারা।
সাউথ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বস, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুনগি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস, রসি ফন ডার ডুসেন।
রিজার্ভ: কিয়ানা মাপাখা।







