গাঙ্গুলির জায়গায় ভারতের বোর্ড প্রধান বিনি
টিকে গেলেন জয় শাহ

ভারতের বোর্ড প্রধান একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পেছনে বোর্ডের লোগো ও তারিখ উল্লেখ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মনোনয়ন জমা দেয়ার সময়ই নির্ধারণ হয়েছিল, সৌরভ গাঙ্গুলির মসনদে বসতে চলেছেন রজার বিনি। এবার অফিসিয়ালি জানানো হল, ক্রিকেটবিশ্বের সবচেয়ে অর্থশালী বোর্ড বিসিসিআইয়ের নতুন প্রধান হয়েছেন ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী বিনি।
মঙ্গলবার বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বাইয়ে বোর্ড মিটিংয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হন ৬৭ বর্ষী বিনি। সচিব পদে বহাল থাকছেন জয় শাহ ও সহ-সভাপতি হিসেবে থাকছেন রাজীব শুক্ল।
বেঙ্গালুরুতে জন্ম নেয়া বিনি ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন। ভারত জার্সিতে কখনও ওপেনিং, কখনও মিডল অর্ডারে খেলেছেন। ২৭ টেস্টে ৮৩০ রান ও ৭২ ওয়ানডেতে ৬২৯ রান করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসার হিসেবেও দারুণ ছিলেন, করাতে পারতেন সুইংও। ওয়ানডেতে ৭৭টি ও টেস্টে ৪৭ উইকেট আছে তার।
১৯৮৭ সালে ব্যাট-প্যাড তুলে রাখার পর কোচিং করিয়েছেন বিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ২০০০ সালে জিতিয়েছেন বিশ্বকাপ। কর্ণাটক স্টেট ক্রিকেটে অ্যাসোসিয়েশনের নির্বাচক পদে ছিলেন ২০১২ সাল পর্যন্ত।






