চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের মা হলেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দ্বিতীয় সন্তানের মা হলেন চলচ্চিত্র নির্মাতা ও তামিল সুপারস্টার রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। রবিবার (১১ সেপ্টেম্বর) তার কোল জুড়ে জন্ম নিয়েছে তার দ্বিতীয় পুত্রসন্তান। সদ্য ভূমিষ্ট ছেলের নাম রেখেছেন বীর রজনীকান্ত বনাঙ্গমুড়ি।

গর্ভাবস্থার শুরু থেকেই বিভিন্ন সময় নিজের বেবি বাম্পের ফটোশ্যুটের ঝলক ভাগ করে নিয়েছিলেন সৌন্দর্য। দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিয়ে এদিন আরও একটি মধুর পারিবারিক ছবি শেয়ার করেছেন তিনি।

ছবিতে বড় ছেলে বেদ আর স্বামী বিশাগন জড়িয়ে রয়েছেন সৌন্দর্যকে। আরও একটি ছবিতে মায়ের সঙ্গে নবজাতকের একঝলক উপস্থিতি। যেখানে বীরের ছোট্ট আঙুল ধরে আছেন সৌন্দর্য।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে ছবি পোস্ট করে সৌন্দর্য  লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় এবং আমাদের বাবা-মায়ের আশীর্বাদে বিশাগন, বেদ এবং আমি আজ, ১১ তারিখে বেদের ছোট ভাই বীর রজনীকান্ত বনাঙ্গমুড়িকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত৷ ডাক্তারদেরও ধন্যবাদ।’

সেই পোস্টের কমেন্ট সেকশনে এখন শুভেচ্ছায় ভাসছেন সৌন্দর্য ও তার পরিবার। অনেকের পাশাপাশি বলিউড তারকা অভিষেক বচ্চনও সৌন্দর্যকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেলেতামিল সুপারস্টারপুত্রসন্তানরজনীকান্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT