আন্তর্জাতিক

আবারও হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, চোখ বন্ধ করে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, তিনি চোখ বন্ধ করে বসে আছেন, সম্ভবত অসুস্থতার কারণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবারও অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেটের অসুখে ভুগছিলেন সোনিয়া। এ নিয়ে এক মাসে দ্বিতীয়বার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সোমবার (১৬ জুন) দ্য হিন্দু এর প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীকে। পেটের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

চিকিৎসকরা জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, গত ৭ জুন হিমাচল প্রদেশে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, সামান্য শারীরিক অসুস্থতাও ছিল সে সময়। উচ্চ রক্তচাপ ও অস্বস্তিতে ভুগছিলেন তিনি‌।

বিষয়:সোনিয়া গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…