রাজনীতি

বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁয়ে উঠান বৈঠক

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফার সমর্থনে উঠান বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ৩১ দফার সমর্থনে সোনারগাঁয়ে উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তারের নেতৃত্বে উঠান বৈঠকে বিএনপির ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে জনসাধারণের কাছে তুলে ধরা হয়।

এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিন্তা ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ মিয়া।

কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে তারা ভোট দিতে পারেননি। মামলা হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাইরে থাকতে হয়েছে।

তারা আরও বলেন, জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেন না বলেই তার এমন পতন হয়েছে।

উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারীও উপস্থিত ছিলেন।

বিষয়:বিএনপির ৩১ দফা মহিলা দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…