চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহিরকে বিয়ের পর কি ধর্মান্তরিত হবেন সোনাক্ষী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২২, জুন ২০২৪
বিনোদন
A A
সোনাক্ষী ও জাহিরের ছবি, বিয়ের পর ধর্মান্তর বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন ধরেই আলোচনায় বলিউডের ‘দাবাং গার্ল’ খ্যাত সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে! রবিবার (২৩ জুন) বিয়ে করছেন তারা। এই জুটির ধর্মীয় পরিচয় আলাদা হওয়ায় শুরুতে শোনা যাচ্ছে নানা গুঞ্জন!

বিশেষ করে, অনেকের প্রশ্ন, মুসলিম পাত্র জাহিরকে বিয়ের পর কি সনাতনী সোনাক্ষী ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করবেন? এসব প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতংশী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহিরের বাবা জানিয়েছেন, সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন না বিয়ের পর। একই সঙ্গে তিনি ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে তারা সোনাক্ষী জাহিরের বিয়েতে না কোনো মুসলিম আচার পালন করবেন না হিন্দু আচার। সইসাবুদ করে বিয়ে করবেন তারা।

Banglabid

তিনি জোর দিয়ে আরও বলেন, ‘আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনও কাজ নেই।’ তিনি জানিয়েছেন ঈশ্বর এক, হিন্দুরা ঠাকুর বলে আর মুসলিমরা আল্লাহ। ব্যাপারটা একই। তাই এসব নিয়ে তিনি ভাবিত নন। জানান তার আশীর্বাদ সবসময় জাহির এবং সোনাক্ষীর সঙ্গে থাকবে।

সোনাক্ষী সনাতনী অন্যদিকে বর জাহির মুসলিম- তাহলে কোন রীতিতে হবে তাদের বিয়ে? এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জাহিরের বাড়িতে রবিবার (২৩ জুন) দুপুরে আইনি বিয়ে সারবেন তারা। ‘বিশেষ বিবাহ আইন ১৯৫৬’ অনুসারে হবে সেই বিয়ে।

সাত বছর ধরে প্রেম করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী ও জাহির। সালমান খানের এক পার্টিতে কাছাকাছি আসেন তারা। কাকতালীয়ভাবে সালমানের হাত ধরেই দুজনেই বলিউডে পা রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিরজাহির ইকবালবলিউডমুসলিমসনাতনসিনেমাসোনাক্ষীহিন্দু
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT