চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন রীতিতে বিয়ে করছেন সোনাক্ষী-জাহির?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২২, জুন ২০২৪
বিনোদন
A A
সোনাক্ষী ও জাহিরের বিয়ের রীতির মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন ধরেই আলোচনায় বলিউডের ‘দাবাং গার্ল’ খ্যাত সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে! ২৩ জুন বিয়ে করছেন তারা। এই জুটির ধর্মীয় পরিচয় আলাদা হওয়ায় শুরুতে সোনাক্ষীর পরিবার নিমরাজি ছিলো। এমনকি সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়ে নিয়ে টুঁ শব্দটি করেননি!

তবে শেষ সময়ে এসে মেয়ের বিয়ের আয়োজনে খুব ভালোভাবেই যুক্ত হলেন। আনন্দ আয়োজনে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিচ্ছেন শত্রুঘ্ন! এমনকি শুক্রবার মেয়ের মেহেদী অনুষ্ঠানেও সক্রিয় ছিলেন তিনি।

রবিবার মেয়ে সোনাক্ষী ও জাহিরের চার হাত এক করে দিতেও সক্রিয় ভূমিকায় দেখা যাবে তাকে। তবে সোনাক্ষী সনাতনী অন্যদিকে বর জাহির মুসলিম- তাহলে কোন রীতিতে হবে তাদের বিয়ে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জাহিরের বাড়িতে রবিবার (২৩ জুন) দুপুরে আইনি বিয়ে সারবেন তারা। ‘বিশেষ বিবাহ আইন ১৯৫৬’ অনুসারে হবে সেই বিয়ে।

Banglabid

শত্রুঘ্ন সিনহার এক ঘনিষ্ট বন্ধু শশী রঞ্জন ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সোনাক্ষী সিনহা যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছেন। সকলেই অংশ নিচ্ছেন, শত্রুঘ্নর ভাই আসছে আমেরিকা থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।

সাত বছর ধরে প্রেম করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী ও জাহির। সালমান খানের এক পার্টিতে কাছাকাছি আসেন তারা। কাকতালীয়ভাবে সালমানের হাত ধরেই দুজনেই বলিউডে পা রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডশত্রুঘ্নসোনাক্ষীসোনাক্ষী সিনহাস্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT