২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী সিন্হা ও জ়হির ইকবাল। ৭ বছর সম্পর্কে ছিলেন তারকা জুটি। তবে এই বিয়ে নিয়ে বিতর্ক শেষ না হতেই নতুন করে আলোচনায় সোনাক্ষী-জ়হির। ধারণা করা হচ্ছে সোনাক্ষী অন্তঃসত্ত্বা কারণ একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জ়াহির।
ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা।নেটিজনদের একাংশ মনে করিয়ে দিয়েছে অভিনেত্রী আলিয়া বিয়ের কথা। বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষীও?







