চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা, কী হয়েছে অভিনেতার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
বিনোদন
A A
শত্রুঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। জানা গেছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেতা ও সাংসদকে। কিন্তু ঠিক কী হয়েছে তার?

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, গত ২৫ জুন সোমবার নিজের বাড়ির বৈঠকখানায় পড়ে যান শত্রুঘ্ন সিনহা। সেদিন বাড়ির বৈঠকখানা, যেটা কিনা বর্ষীয়ান অভিনেতার পছন্দের জায়গা সেখানেই সময় কাটাচ্ছিলেন তিনি। টিভিতে খবর শোনা, বা অন্যান্য কিছু দেখা থেকে ইন্টারভিউ সাধারণত ওই সোফাতেই বসে থাকতে দেখা যায় শত্রুঘ্ন সিনহাকে। সেদিনও সেখানেই বসেছিলেন। তবে হঠাৎই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান অভিনেতা। বুকের পাঁজরে আঘাত লাগে তার। সেসময় তার সদ্য বিবাহিত কন্যা সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন। সোনাক্ষীই বাবাকে তোলেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। বর্ষীয়ান অভিনেতার শরীরে কোন সমস্যা হয়েছে কিনা! তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন সে বিষয়টি খতিয়ে দেখতে হেলথ চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Banglabid

জানা গেছে, পড়ে যাওয়ার পর ওইদিন বাড়িতেই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল। তবে পরের দিনই তার পাঁজরে ব্যাথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে শরীরের অভ্যন্তরে কোন আঘাত বা সমস্যা রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায়।

তবে জানা যাচ্ছে, শত্রুঘ্ন সিনহার শরীরে তেমন কোন সমস্যা পাওয়া যায়নি। পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। সোমবার (১ জুলাই) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। সেই সঙ্গে বলেন হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে। – পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ষীয়ান অভিনেতাবলিউডশত্রুঘ্ন সিনহাসিনেমাসোনাক্ষী
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT