অপরাধ

বাবা-মা হত্যার অভিযোগে ছেলের ফাঁসি

চ্যানেল আই অনলাইন অফিস বিল্ডিং এর সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিস ভবনের সামনে থাকা সাইনবোর্ড, যেখানে বাংলায় লেখা রয়েছে ‘চ্যানেল আই অনলাইন, মিডিয়া ভবন, ঢাকা’।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটে বাবা-মার হত্যার দায়ে আতিকুর রহমান রাহেল নামে এক ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সিলেটের দায়রা জজ আদালতে সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন জানান, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগমকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল।

বিষয়:বাবা মা হত্যা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…