চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে হত্যার ২৭ বছর পর ছেলে গ্রেপ্তার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:১৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
নিরাপত্তা বাহিনী ও গ্রেপ্তারকৃত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ১৯৯৬ সালে ছোট বোনকে মারতে গিয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ২৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছেলে বাদশা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করলে তার অনুপস্থিতেই আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রোববার (২ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকার আশুলিয়া থানার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১৪) এর সদস্যরা। বাদশা মিয়া কালিহাতী উপজেলার কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের রোববার দুপুরে প্রেসব্রিফিং করে জানান, ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে বাদশা মিয়ার সাথে ছোট বোন কহিনুর বেগমের ঝগড়া বাধে। এ নিয়ে বাদশা মিয়া তার বোনকে লাঠি দিয়ে আঘাত করতে যান। একপর্যায়ে তার মা তমিরন নেছা লাঠিটি কেড়ে নেন। পরে বাদশা মিয়া ঘর থেকে দা নিয়ে ছোট বোনকে কোপ দিতে গেলে তার মা কোহিনুরকে জাপটে ধরলে বাদশা মিয়ার দায়ের কোপ তার মায়ের শরীরে লাগে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

ঘটনার পরপরই বাদশা মিয়া বাড়ি থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করে। ২০০৪ সালের ১৮ ফ্রেব্রুয়ারি অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালত বাদশা মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই অধিনায়ক।

ট্যাগ: টাঙ্গাইলর‌্যাব-১৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ মাসে রপ্তানি আয়ে বড় অগ্রগতি

পরবর্তী

বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে উড়ল রিয়াল

পরবর্তী
বেঞ্জেমার ৭ মিনিটে হ্যাটট্রিক করে রিয়ালকে এগিয়ে নেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে উড়ল রিয়াল

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের বিমান ভাড়া ও ব্যবস্থাপনা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT