বিনোদন

যাদের আবেগ কম তারাও ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছে!

পরিবার থেকে দূরে প্রবাসীরাও প্রশংসা করছেন নাটকটির

যাদের আবেগ কম তারাও ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছে!

মুক্তির পর তুমুল সাড়া ফেলেছে মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’। মাত্র তিন দিনে কোটির বেশী দর্শক নাটকটি দেখেছে! 

দেশের দর্শকদের পাশাপাশি পরিবার ছেড়ে ভিনদেশে থাকা প্রবাসীরাও এই নাটক দেখে কাঁদছেন। ‘সম্পর্কের গল্প’ দেখে ছোট ছোট সেইসব হাজার হাজার আবেগী অনুভূতি দর্শকরা ইউটিউব ও ফেসবুকে কমেন্টস করছেন।

এসএম শাহীন লিখেছেন, ‘বড় ছেলে’ নাটক দেখার পর আর কোনো নাটক দেখে কান্না করি নাই। কিন্তু আজ সম্পর্কের গল্প দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। জুয়েল রানা লিখেছেন, পরিবার রেখে আটবছর সৌদিতে আছি। এই নাটক দেখে অনেক কেঁদেছি, মাকে খুব মিস করছি।

নুরজাহান লিখেছেন, এই নাটকের জন্য শিল্পীরা অনেক পুরষ্কার পাবে। পরিচালককে ধন্যবাদ পরিবারের গল্পগুলো তুলে ধরার জন্য। লন্ডন প্রবাসী সজীব মিয়াঁ লিখেছেন, বর্তমান সময়ে এর চেয়ে সুন্দর নাটক আর হয়না। নাটক দেখে কেঁদেছি, পরিবারের সবাইকে মিস করছি।

আনিসুজ্জামান লিখেছেন, এখনো আমাদের দেশে এত সুন্দর নাটক হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতো ইমোশন, সবার সাবলীল অভিনয়, পরিবারের অসাধারণ গল্প। নাটক দেখতে দেখতে শেষের দিকে কেন জানি চোখের কোনে পানি চলে আসছে। সবকিছু মিলে একদম সুপার।

পারভীন সুমি লিখেছেন, এই নাটকের নানির ভূমিকায় দিলারা জামানকে দেখে আমার দাদির কথা খুব মনে পড়ে গেল। উনি অনেক বেশি আদর করতেন, ভালোবাসতেন। কিন্তু আজ উনি বেঁচে নাই। সত্যি অসাধারণ নাটক সম্পর্কের গল্প। আমার আবেগ কম, তবুও এই নাটক দেখে অনেক কান্না করেছি। ধন্যবাদ এই নাটকের পরিচালক ও শিল্পীদের। আপনাদের কাছে আমাদের দেশের মানুষ ও পরিবারের এমন গল্প আরও চাই।

তাদের মতো এমন হাজার হাজার প্রশংসা সূচক মন্তব্য চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। বছরের শুরুতে নাটক নিয়ে এমন ইতিবাচক আলোচনা দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্ঠরা।

সম্পর্কের জটিলতা, মা থেকেও না থাকার শূন্যতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে দুই ঘণ্টা ব্যাপ্তিতে নির্মিত এই ফিকশনে।

মায়ের অনুপস্থিতি, সেই শূন্যতা থেকে জন্ম নেয়া অভিমান ও ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটীনির অভিনয়ের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে। সেইসঙ্গে মনিরা মিঠুর অনবদ্য অভিনয় চোখ ভিজিয়ে দিচ্ছে দর্শকদের।

পুরো নাটক জুড়ে তটিনী ও মনিরা মিঠুর পারস্পরিক দৃশ্যগুলোই এর আবেগের মূল শক্তি। মা–মেয়ের সম্পর্কের জটিলতা, না বলা কষ্ট এবং ভালোবাসার নীরব প্রকাশ এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘সম্পর্কের গল্প’ গুরুত্বপূর্ণসব চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মনিরা মিঠু, জোভান, তটিনী, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত অতিথি।

চ্যানেল আইতে প্রচারের পর সম্পর্কের গভীরতা ও মানবিক অনুভূতির এই দুর্দান্ত নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

বিষয়:জোভানতটিনীমনিরা মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসম্পর্কের গল্প
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…