চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকী-তিশার ইমোশনাল জার্নি, তারকাদেরও মুগ্ধ করেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
ফারুকী-তিশার ইমোশনাল জার্নির দৃশ্য, তাদের আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো অভিনেতা হিসেবে হাজির হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমার নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, তার অভিনীত ও পরিচালিত সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে চরকি-তে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন স্ত্রী ও গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা!

তারআগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ফারুকী-তিশার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রাজধানীর এসকেএস টাউয়ারের সিনেপ্লেক্সে। সেখানে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের বহু পরিচিত মানুষেরা। যাদের অনেকে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছেন। প্রিমিয়ার শেষে ভেজা চোখে বেরিয়ে আসেন কথা সাহিত্যিক আনিসুল হক!

তিনি বলেন, ফারুকী তিশাকে দীর্ঘদিন ধরে চিনি এটা অনুভব করছি না। কাজটি দেখে অনুভব করছি আমার নিজেরও একটি মেয়ে আছে। আমার অতীতের অনেককিছু মনে পড়ে যাচ্ছে। আমি নিজের সঙ্গে রিলেট করতে পেরে কেঁদে ফেলেছি। আমাদের এত চমৎকার কাজ হচ্ছে এজন্য প্রাউড ফিল করছি।

Banglabid

মজা করে চঞ্চল চৌধুরী বলেন, ফারুকী ভাইয়ের সঙ্গে অভিনয় দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিনি বলেন, তাদের জীবনে অনেক স্ট্রাগল আছে এটা অনেকেই জানে না। যেই ইমোশনাল সত্যি আমাদের স্পর্শ করেছে। চঞ্চল আরও বলেন, আমরা যারা শোবিজে কাজ করছি আমাদের ব্যক্তিগত অনেককিছু এই মাধ্যমের কাজগুলোকে ছাড়িয়ে যাওয়ার মতো যা দর্শক জানে না। আমাদের অনেক কষ্ট বেদনা নিজেরা নিজের মধ্যে হজম করি।

“তারপরও হাসিমুখে সাধারণ দর্শকদের বিনোদন দেয়ার জন্য কাজ করে যাই। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দেখতে দেখতে বহুবার আমার চোখে পানি এসেছে। আমি শুধু এটিকে ফিল্ম হিসেবে নয়, আমার জীবনের গল্প মনে করেছি। অনেক গল্প দর্শকদের ভালো কাজে প্রভাবিত করার সুযোগ দেয়। আমি বিশ্বাস করি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তেমনই একটি কাজ। যা ফারুকী তিশা নয়, আমাদের সবার জীবনের অংশ।”

মেহজাবীন বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মুগ্ধ হয়ে দেখছি। প্রত্যেকে এতো চমৎকার অভিনয় করেছেন যা আসলে বলতে গেলে ‘মোর দ্যান অ্যাক্টিং’।

Reneta

সাবিলা নূর বলেন, ছোটবেলা থেকে তিশা আপুর অনেক বড় ফ্যান আমি। তবে ফারুকী ভাইয়ের অভিনয় দেখে আজ থেকে তার অভিনয়ের ফ্যান হয়ে গেলাম। এই কাজটিতে এতোগুলো ইস্যু তুলে আনা হয়েছে এতো চমৎকারভাবে প্রেজেন্ট করা হয়েছে এজন্য তাদের সেলুট জানাই।

তাসনিয়া ফারিণ বলেন, শুরু থেকে দেখে যেমন মজা পাচ্ছিলাম শেষের দিকে বাস্তবতায় মুখোমুখি করেছে। এটি যেমন উপভোগ্য তেমন শিক্ষণীয় কাজ। আসলে কারো সম্পর্কে মন চাইলেই একটি মন্তব্য করার আগে আমরা কতটুকু বাস্তবতাকে জেনেবুঝে মন্তব্য করি? সবমিলিয়ে কাজটি উপভোগ্য।

বাংলাদেশি অভিনেত্রী তিশা ও নির্মাতা ফারুকী, ইমোশনাল দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ নাদিয়া আহমেদ বলেন, ফারুকী তিশা জুটি আমাদের কাছে ইমোশন। তাদের জার্নিটাও ইমোশনের। তিশা যেমন বরাবরই ভালো অভিনেত্রী অভিনেতা হিসেবে ফারুকী ভাই প্রতিটি দৃশ্যে শতভাগ পরিণত অভিনেতা হিসেবে এক্সপ্রেশন দিয়েছেন। কাজটি আমাকে ব্যক্তিগভাবে ভীষণ স্পর্শ করেছে।

ফারুকী-তিশা ছাড়াও এই ওয়েব ফিল্মটি অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন। প্রিমিয়ার শেষে ফারুকী জানান, তিনি অভিনেতা নন। তাই অভিনয়ের কথা শুনলেই তার জ্বর চলে যায়। ভবিষ্যতে ফারুকী অভিনয় করবে কিনা জানতে চাইলে তিশা বলেন, না সে শুধু আমার পার্সোনাল হিরো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরচরকিনুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT