চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন কোন দলের বক্তব্য সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মত: আবু হানিফ

‘তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের নব্য দখলদারদের ঘুম হারাম হয়ে যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

গণঅধিকার পরিষদের বংশাল থানার নবগঠিত কমিটির ঘোষণা উপলক্ষে এক আনন্দ মিছিলের আয়োজন করে নবগঠিত কমিটি। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টায় বংশাল থানায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন না হলে ২৪ এর গণঅভ্যুত্থান হতো না। সেই ১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো তরুণরা। একইভাবে ২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা।

আমরা দেখেছি বাংলাদেশে তরুণদের বড় একটা অংশ রাজনৈতিক বিমুখ। তরুণ শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসতে হবে। তরুণরাই পারে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে। এই তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের নব্য দখলদারদের ঘুম হারাম হয়ে যাবে। ২৪ সালে ছাত্রজনতা শুধু ভোটের জন্য জীবন দেয়নি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে।

তিনি বলেন, এই অর্ন্তবর্তীকালীন সরকারের যত সময় লাগে সংস্কারের জন্য আমরা সেই সময় দিতে প্রস্তুত কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ জনগণ মেনে নিবে না। যদিও কোন কোন রাজনৈতিক দলের বক্তব্য সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো। তাদেরকে বলব আপনারা জনগণের পালস বুঝার চেষ্টা করুন, জনগণ কী চায়।

তিনি বলেন, সম্প্রতি সীমান্তে বিজিবি সদস্যরা তাদের মেরুদণ্ড সোজা করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতকে বুঝতে হবে তাদের নিয়ন্ত্রিত আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই। সুতরাং বাংলাদেশে আপনাদের দাদাগিরি আর চলবে না।

২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই গণঅভ্যুত্থানে ছাত্ররা জীবন দিয়েছে। এখনও অনেকেই আহতরা সঠিক চিকিৎসা পায়নি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ও নিহতদের পরিবারের বিষয়ে সার্বিক দায়িত্ব জুলাই ফাউন্ডেশনের।কিন্তু জুলাই ফাউন্ডেশন সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না। বরং সেখানকার দায়িত্বশীলরা রাজনৈতিক এজেন্ডা নিয়ে ব্যস্ত। আমরা গতকাল দেখলাম উত্তরা পূর্ব থানার সাবেক ওসি যিনি হত্যা মামলার আসামি। অথচ তিনি নাকি পালিয়েছেন। আমরা স্পষ্ট বলেছি তিনি পালননি, তাকে পালাতে সহযোগিতা করেছে সেখানকার পুলিশ সদস্যরা। হত্যা মামলার আসামি সাবেক ওসি পালানোর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। গতকাল নেত্রকোনায় দেখলাম এক এসআই কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা চলছে-এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

Reneta

মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন বলেন, ‘‘বাংলাদেশের অর্ধেক নারী ও অর্ধেক নারী ভোটার। সুতরাং গণ অধিকার পরিষদ ও ভিপি নুর নারীর ক্ষমতায়ন ও নারীকে মর্যাদার আসনে দেখতে চাই বিধায় বংশাল থানা কমিটির আহ্বায়ক/সভাপতি অ্যাডভোকেট সীমাকে দিয়ে কমিটি উপহার দিয়েছে। আগামীতে নারী ও পুরুষ একসাথে কাজ করার মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদ ও ভিপি নুরকে ক্ষমতায়ন করে এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবে ইনশাআল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের বংশাল থানার আহ্বায়ক অ্যাডভোকেট লতিফুন্নেসা সীমা সদস্যসচিব মো. জাহিদ হাসান,কদমতলী থানার সভাপতি বশির আহমেদ, শ্রমিক অধিকার পরিষদের নেতা ফারুক, চান মিয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণঅধিকার পরিষদসংস্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হিন্দি রাষ্ট্রভাষা নয়’, অশ্বিনের মন্তব্যে উত্তাপ ভারতে

পরবর্তী

তৃতীয়বারের মতো ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশা

পরবর্তী

তৃতীয়বারের মতো ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশা

শীতে কাঁপছে লক্ষ্মীপুর, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT