চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে: শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের আকাশে কিছু কালো মেঘ ও ছায়া দেখা যাচ্ছে। আল্লাহ তা’আলা সকল আতঙ্ক, আশঙ্কা ও কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসেবে আমাদের দান করুন। 

শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।

জামায়াতে আমির বলেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দেবেন, ইনশাআল্লাহ এই আমানতের খেয়ানত করবো না। এই ওয়াদা যেন আমরা পালন করতে পারি।

জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, যারা হাঁচি-কাশি হলেই বিদেশে যান, তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ।

তিনি বলেন, মানবিক, দুর্নীতি মুক্ত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামায়াতের প্রধান লক্ষ্য।

Reneta

ডা. শফিকুর রহমান বলেন, কারো তেলা মাথায় তেল দেবে না। জামায়াত ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সাংসদ অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না। ভয়-শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীমনিপুর স্কুল অ্যান্ড কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজি-আর্সেনাল ফাইনাল মহারণ: কৌশল-পরিসংখ্যান কী বলছে

মে ৩০, ২০২৬

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

মে ৩০, ২০২৬

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

মে ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

মে ৩০, ২০২৬

প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’, ভাসছে দর্শকদের প্রশংসায়

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT