অন্যান্য খেলা

সাবেক সাঁতারু সোলায়মান মারা গেছেন

সোলায়মানের পোর্ট্রেট, সাবেক সাঁতারু ও সমাজসেবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সাঁতারু ও সমাজসেবক সোলায়মানের পোর্ট্রেট ছবি, তিনি বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক সাঁতারু বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মারা গেছেন। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ বাদ মাগরিব মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া গ্ৰামে জানাজা শেষে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ক্রীড়াবিদকে দাফন করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম কৃতি সাঁতারু সোলায়মান সাঁতার ফেডারেশনে সহ-সভাপতি পদে কয়েক মেয়াদে কাজ করেছেন। সাঁতার ফেডারেশন ছাড়াও বেসবল সফটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন।

বর্ষীয়ান ক্রীড়া ব্যক্তিত্ব সোলায়মানের মৃত্যুতে বেসবল সফটবল এসোসিয়েশন, সাঁতার ফেডারেশন, আরচ্যারি ফেডারেশন শোক প্রকাশ করেছে।

বিষয়:মৃত্যু সাঁতার সোলায়মান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…